অটোরিকশাকে ধাক্কার পর বাসে আগুন, নিহত ২

বগুড়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ১৪:৩০আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৪:৩০

বগুড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় বাসটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, রবিবার রাতে উপজেলার ঠেঙ্গামারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বগুড়া সদর উপজেলার দক্ষিণ বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে অটোরিকশাচালক বাপ্পী হোসেন (৩৫) এবং যাত্রী আশোকোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান (২৮)।

আহত অটোরিকশার যাত্রী আশোকোলা গ্রামের টুটুলকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাচালক বাপ্পী মিয়া যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। ঠেঙ্গামারা এলাকায় মহাসড়কে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। তখন রংপুর ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী আরিফ রহমান মারা যান। আহত চালক বাপ্পী ও অপর যাত্রী টুটুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১টার দিকে বাপ্পী মারা যান।

এদিকে, অটোরিকশাকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে বিদ্যুতের মিটার থেকে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম জানান, আগুনের সুত্রপাত হওয়ার আগেই যাত্রীরা বাসের জানালার কাচ ভেঙে এবং দরজা দিয়ে বেরিয়ে আসায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি জানান, পুড়ে যাওয়া বাসটি জব্দ করা হয়েছে। এর চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম