বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

কক্সবাজার প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩, ১২:০১আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১২:০৫

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ছয় জন। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে টিপু সোলতান (২২) এবং যশোরের শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার আবুল হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)।

চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি খোকন কান্তি রুদ্র জানান, সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ি দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ শ্লো হয়ে পড়লে পেছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুতগামী বাসটি। এতে বাসে থাকা দুই জন নিহত ও ছয় জন গুরুতর আহত হয়। 

ওসি খোকন কান্তি রুদ্র বলেন, ‘গুরুতর আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ি দুটি।’

/এসএন/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি