রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩, ১৫:২১আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৫:২৮

রাজবাড়ীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পৌর শহরের আজাদী ময়দান এলাকায় এ  ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছে।

জানা গেছে, সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। পদযাত্রা উপলক্ষ্যে জেলা বিএনপি কার্যালয়ে জেলার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী জড়ো হয়। অপরদিকে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে তার নিজ বাসভবন সজ্জনকান্দায় জড়ো হয় আরও কয়েক'শ নেতাকর্মী।

এর কিছুক্ষণ পরেই পুনরায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে একটি বিশাল মিছিল বিএনপি কার্যালয়ে প্রবেশ করতে গেলে হারুন অর রশিদের নেতাকর্মীরা বাধা দেয়। পরবর্তীতে খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে পার্টি অফিসে প্রবেশ করলে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সে সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খৈয়ম গ্রুপের আফছার আলী সরদার, যুবদল নেতা কাউন্সিলর সম্রাটসহ ১০-১৫ জন আহত হয়। এ ছাড়া এ সময় ১০-১৫টি মোটরসাইকেল ও বিএনপি কার্যালয়ের আসবারপত্র ভাঙচুর করে দুই গ্রুপের নেতাকর্মীরা। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-উর রশিদ বলেন, ‘সারা দেশের ন্যায় রাজবাড়ীতে আজ একদফা আদায়ের জন্য সরকারের পদত্যাগ দাবির জন্য পদযাত্রা ছিল। এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি। আমাদের নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করার জন্য পার্টি অফিসে জড় হতে থাকি। কিন্তু খৈয়ম গ্রুপের সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের সদর উপজেলার বিএনপি নেতা আবুল হোসেন গাজীসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হয়।’

রাজবাড়ীর-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘রাজবাড়ীতে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকারের একটি এজেন্ট হিসেবে কাজ করছে বিএনপির একাংশ। আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রায় অংশ নিতে পার্টি অফিসের নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলাম। কিন্তু তারা আমাদের পার্টি অফিসে ঢুকতে দেয়নি। তাদের সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, যুবদল নেতা সম্রাটসহ আমাদের ১০-১২ জন আহত হয়।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, ‘বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের