চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুলাই ২০২৩, ১৫:৫২আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৫:৫২

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এই জেলায় মোট ২১ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হলেন এক হাজার ৭৪৯ জন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গুতে সর্বশেষ মারা গেছেন পথেরঘাটা এলাকার বজলুর রহমানের মেয়ে মুক্তা আক্তার (২৫)। তিনি ডেঙ্গু উপসর্গ নিয়ে ১০ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৯ এবং বেসরকারি হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২০৪ রোগী।

সুজন বড়ুয়া বলেন, ‘জুলাই মাসে এক হাজার ২৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাদের মধ্যে মারা গেছেন ১২ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মেতে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ জন আক্রান্ত হন।  জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন এবং তাদের মধ্যে মারা গেছেন তিন জন। মারা যাওয়া ২১ জনের মধ্যে ১০ জনই শিশু। বাকিদের মধ্যে পুরুষ ছয় ও নারী পাঁচ জন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের