পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে একজন নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুলাই ২০২৩, ১৫:১০আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৫:১০

টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে পিকনিকের ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে এরশাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হাবলা বিলপাড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এরশাদ ওই উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মুনা মিয়ার ছেলে।

নৌকাটির ইঞ্জিনের দায়িত্বে থাকা ইয়ামিন মিয়া বলেন, ’৩৫ জন লোক নিয়ে বড়ইবাড়ি পিকনিকে যাচ্ছিলাম। সকাল ১০টার দিকে ঝিনাই নদীর ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ এরশাদ নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে ডুবে যান। এ সময় পিকনিকের এক যাত্রী তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। নদীতে অনেক স্রোত রয়েছে। পরে নদীর ভাঁটিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।’

এরশাদের বড় ভাই লিটন মিয়া বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান না চালিয়ে তারা ফিরে গেছেন।’

বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীতে অনেক স্রোত রয়েছে। শুনেছি ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান না চালিয়ে ফিরে গেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম