শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি 
২৪ জুলাই ২০২৩, ১১:৩০আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:৩২

নওগাঁর পত্নীতলায় ১৩ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সোমবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

এর আগে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খিরসিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর হোসেন ধামইরহাট থানার দেবীপুর গ্রামের আজিজ গাছার ছেলে।

র‌্যাব জানায়, গত ১৬ জুলাই রাতে বাড়িতে একা পেয়ে ওই শিশুকে সোহাগ নামে এক বন্ধুর সহযোগিতায় অপহরণ করে আলমগীর। পরে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন শিশুটির বাবা ধামইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগের নামে অপহরণ ও ধর্ষণের মামলা করেন। রবিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে উপজেলার খিরসিন এলাকা থেকে আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে ধামইরহাট থানায় তাকে সোপর্দ করা হয়।

/এসএন/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম