ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১৬:৩৩ আপডেট : ০৯ মে ২০২৫, ১৬:৩৬

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মীকে আলফাডাঙ্গা থানায় সদ্য হওয়া একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের আজ শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুরে গ্রেফতার আওয়ামী লীগ নেতাদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি মো. হারুন অর রশিদ। এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ (৪২) ও একই উপজেলার রূপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়া (৩৮)।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে। তবে মামলাটির প্রথম শ্রেণির নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ওসি মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ৫ নেতাকে যার যার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের শুক্রবার সকালে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, সদ্য আলফাডাঙ্গা থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় দুই থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই বোয়ালমারী উপজেলার বাসিন্দা। অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি