বিএনপি কার্যালয় ভাঙচুর, ২৫০ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৪ জুলাই ২০২৩, ১৬:০২আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৬:২৭

চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০০-২৫০ জনকে।

সোমবার (২৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই মামলাটি করা হয়। বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের কেয়ারটেকার কাজী মাহমুদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। 

মামলার আসামিরা হলেন- নুরুল আজিম রনি (৪০), মনোয়ার আলম চৌধুরী নোভেল (৪৩), ওমর খৈয়াম তৈয়ব (৪০), গোবিন্দ দাস (২৫), মোহাম্মদ তুষার (২৫) এবং ব্ল্যাক হৃদয় (২৪)। মামলার ২০০-২৫০ জন অজ্ঞাতনামা আসামিরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মুহাম্মদ হাসান আলী চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালাত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।’ 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকেলে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি চট্টগ্রাম দলীয় কার্যালয় থেকে শুরু করে নিউ মার্কেট হয়ে দেওয়ান হাট মোড়ের গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। ওইদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নুরুল আজিম রনি ও মনোয়ারুল ইসলাম নোভেলসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জন লাঠি সোটা ও লোহার অস্ত্রসস্ত্র নিয়ে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে বিএনপির পার্টি অফিসের গেইট ভাঙচুর করে। পরে সেখানে ঢুকে চেয়ার, টেবিল, আসবাবপত্র, দরজা ও জানালার কাঁচের গ্লাস ভাঙচুর করে আনুমানিক ৮০ হাজার টাকার জিনিসপত্র ক্ষতি করে। তা ছাড়া পার্টি অফিসে সংরক্ষিত এক লাখ টাকা মূল্যের একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায় এবং আসামিরা ওমর ফারুক রুবেলসহ অনেককে মারধর করেছে।

এ ঘটনায় পরদিন (২০ জুলাই) বিকালে বিএনপি অফিসের কেয়ারটেকার মামলার বাদী কাজী মাহমুদ হোসেনকে নিয়ে কোতোয়ালী থানায় যান বিএনপি সমর্থিত একদল আইনজীবী। তবে থান-পুলিশ ওইদিন মামলা গ্রহণ না করায় আজ আদালতে এ মামলা করা হয়েছে। আদালতে করা মামলায় বাদীসহ মোট নয় জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।

গত ১৯ জুলাই কেন্দ্র ঘোষিত বিএনপির পদযাত্রা শেষে নগরীর ওয়াসা মোড়ে অবস্থিত চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ ঘটনার জেরে বিক্ষুব্দ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি অফিসে এ হামলা চালায়।

/এসএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম