নৈশকোচের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ০৪:১৫আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৪:১৭

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে নৈশকোচের ধাক্কায় পড়ে যাওয়ার পর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আন্ধারীঝাড় বাজার ও রায়গঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে বাঁশি ড্রাইভারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান (পিপিএম) এবং আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– সাগর (১৯), শাহিন (২০) ও সুমন মিয়া (১৯)। তাদের মধ্যে সুমন পেশায় ট্রলিচালক বলে জানা গেছে। অপর দুজন তার সহকারী। তাদের সবার বাড়ি নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানার চেয়ারম্যানটারী গ্রামে বলে জানা গেছে। তারা কাজ শেষে এক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি নৈশকোচ পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন আরোহী পড়ে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। জনতার ভিড় এড়াতে পুলিশ মরদেহগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে রায়গঞ্জ এলাকায় নিয়ে সুরতহাল প্রতিবেদন করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে নাগেশ্বরী এলাকায় বাস রেখে চালক ও সহকারীরা পালিয়ে যায়। বাসটি নাগেশ্বরী থানা পুলিশ হেফাজতে নেয়।

সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান (পিপিএম) বলেন, ‘নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সড়ক দুর্ঘটনার প্রতিবেদন (আরটিএ) প্রস্তুত করে রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী