ক্রিকেট নিয়ে বিরোধের জেরে হামলা: আহত কিশোরের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৪

ঝিনাইদহ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরে প্রতিপক্ষের হামলায় আহত নয়ন হোসেনের (১৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকায় নেওয়ার পথে মারা যায় ওই কিশোর।
নয়ন শহরের আদর্শপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে ক্রিকেট খেলা নিয়ে নয়নের সঙ্গে একই এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে বুধবার রাত পৌনে ৮টার দিকে ওই কিশোররা স্থানীয় শামসুলের বাড়ির সামনে নয়নকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে নয়নকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার আরও  অবনতি হলে আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই মারা যায় নয়ন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
/বিটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের