ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়, হাসপাতালকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১৮:১৩আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৮:১৩

নোয়াখালী জেলা শহরের মাইজদীতে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করায় একটি বেসরকারি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকারের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা যায়, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য ৩০০ টাকা হলেও মাইজদী আধুনিক হাসপাতাল ৭৫০ টাকা করে রোগীদের কাছ থেকে আদায় করে আসছিল। এ ছাড়া ৪০০ টাকার সিবিসি টেস্ট নিচ্ছে ৭০০ টাকা। এই অতিরিক্ত ফি আদায়ের দায়ে ভোক্তা অধিকার আইনে মাইজদী আধুনিক হাসপাতালের স্বত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশের একটি দল।

কাউছার মিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম