নদীতে ভাসছিল যুবকের মৃতদেহ

সিলেট প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ২০:৩০আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২০:৩৪

সিলেটের জাফলংয়ে ডাউকি নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ডাউকি নদীর বল্লাঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আব্দুল করিম ইকবাল (২০) গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকালে নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি ইকবাল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বল্লাঘাট নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি নিখোঁজ ইকবালের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, ‘বুধবার সকালে ইকবালের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এসএন/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম