৫৪ হাজার ডলারসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ২১:২৩আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২১:২৩

কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৫৪ হাজার ১০০ ইউএস ডলারসহ সুজন মাহমুদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার (২ আগস্ট) বিকালে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক জানান, বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ মিরপুর উপজলার কুষ্টিয়া-মেহেরপুর হাইওয়েতে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি গাড়িতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকার ধামরাই উপজেলার বড়যটাইল এলাকার সুজন মাহমুদ নামে এক যুবকের কাছ থেকে ১০০ ইউএস ডলারের ৫৪১টি নোট (মোট ৫৪ হাজার ১০০ ইউএস ডলার) উদ্ধার করা হয়। এ ছাড়াও আটক আসামির কাছ থেকে বাংলাদেশি ৫ হাজার ৫৫০ টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম