ঢাকায় শুরু তিন দিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৪, ২২:১৪আপডেট : ১৬ মে ২০২৪, ২২:১৪

রাজধানীতে শুরু হয়েছে কোল্ড চেইন বিশেষ করে কোল্ড স্টোরেজের নানা প্রযুক্তি এবং অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেইফ এইচভিএসিআর এবং পানি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সল্যুশন সার্ভিসেস নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী।

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হওয়া ‘সেইফকন ২০২৪' এবং ‘কোল্ড চেইন বাংলাদেশ ২০২৪’ শীর্ষক এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালী, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের (বিসিএসএ) প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ টি এম আজিজুল আকিল ডেভিড, চীনের ইউনান কর্মাসিয়াল রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ অফিসের ডিরেক্টর লি শাওমি, চায়নিজ এন্টার প্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট কে চাংলিয়াং, এএসএইচআরএই বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাসমতুজ্জামান, বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম।

বাংলাদেশে কোল্ড চেইন এবং অবকাঠামো নির্মাণশিল্পের ওপর বড় ধরনের প্রদর্শনী এটি। এখানে কোল্ড চেইন এবং কোল্ড স্টোরেজের নানা প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা ও এইচভিএসিআর সংশ্লিষ্ট যত পণ্য ও সল্যুশন সার্ভিসেস প্রতিষ্ঠান আছে, তারা অংশ নিয়েছে।

১৬টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান এই প্রর্শনীতে অংশ নিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজেক্ট ও প্রতিষ্ঠান থেকে দর্শনার্থীরা প্রদর্শনীতে আসছেন। তারা এখানে অনেকগুলো পণ্য ও সল্যুশন সার্ভিস দেখার সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশের পচনশীল পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। তারা বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতে কোল্ড চেইন অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন।

মূলত কোল্ড চেইনের প্রয়োজনীয় পণ্য ও প্রযুক্তি এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেসব পণ্য টেকসই, এনার্জি ইফিশিয়েন্ট এবং পরিবেশবান্ধব, সেসব পণ্য ও প্রযুক্তি কেবল এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে। প্রদর্শনীটি ১৬ থেকে ১৮ মে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের