চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ আগস্ট ২০২৩, ১৮:০৯আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৮:০৯

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হলো। পাশাপাশি বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৭ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে মনোয়ারা বেগম (৪৬) নামে আরও একজন মারা গেছেন। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড  থানা এলাকার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ৩০ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবার তার মৃত্যু হয়।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৪৫ এবং বেসরকারি হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২১৫ জন রোগী।

সুজন বড়ুয়া জানান, আগস্ট মাসে ২৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, মারা গেছেন দুই জন। জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, তাদের মধ্যে মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা দুই হাজার ২১৩ জন এবং জেলার অন্যান্য এলাকার ৮৪৪ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৩৮২, নারী ৮২৭ এবং শিশু ৮০৩ জন। ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় জন, নারী সাত জন এবং শিশু ১৪ জন।

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম