নোয়াখালীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৮

নোয়াখালী প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৩, ১৭:৩৭আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৭:৩৭

নোয়াখালী জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নেছার উদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি বছর এ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন আরও ২৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮ জন রোগী।

শুক্রবার (৪ আগস্ট) বিকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নেছার উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূজা নগর গ্রামে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. আশরাফ বলেন, ‘জ্বরে আক্রান্ত হয়ে নেছার উদ্দিন প্রথমে রামগতিতে চিকিৎসা নেন। পরে বৃহস্পতিবার তাকে নোয়াখালীর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানে নেছারের ডেঙ্গু শনাক্ত হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তিনি মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৬১ জন। যাদের মধ্যে বেশির ভাগই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গু রোগীদের সেবা নিশ্চিত করতে জেনারেল হাসপাতালে দুটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা করে ডেঙ্গু ইউনিট করা হয়েছে। তবে সেগুলোতে শয্যা সংখ্যা কম।

/এসএন/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম