ফেসবুক লাইভে এসে মাদকসেবন, কারাগারে পাঠালো পুলিশ

কুমিল্লা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৩, ১৯:৪১আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৯:৪১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদকসেবনের লাইভ ভিডিও প্রচার করছিলেন এক যুবক। এই ভিডিও পরে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। নজরে আসে প্রশাসনের। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই যুবককে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. ইসমাইল হোসেন নয়ন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকায়।

ভিডিওতে দেখা যায়,  ওই যুবক মাদক সেবন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ ও নেতিবাচক কথা বলছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ইসমাইল হোসেন নয়ন সম্প্রতি চৌদ্দগ্রাম কাঁচা বাজারে ফেসবুক লাইভে এসে মাদক সেবক করে। খবর পেয়ে তাকে মাদকের বোতলসহ আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম