পেঁয়াজ আমদানি শুরু

হিলি প্রতিনিধি
১৪ মে ২০২৪, ১৯:৪৮আপডেট : ১৪ মে ২০২৪, ২১:২৮

ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় পাঁচ মাস সাত দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সোয়া ৬টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই ট্রাক দেশে আসার মধ্য দিয়ে আমদানি শুরু হয়। ভারতের মা ভারতি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ রফতানি করেছে। বগুড়ার আরএসডি এন্টারপ্রাইজ পেঁয়াজগুলো আমদানি করেছে।

আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর আমদানিকারকরা আইপি ও এলসি খোলাসহ সব ধরনের কার্যক্রম শেষ করেন। কিন্তু ভারত সরকার রফতানি শুল্ক ৪০ শতাংশ আরোপ করায় আমদানি পেঁয়াজের দাম পড়ছে কেজিপ্রতি ৬৫-৭০ টাকা। কিন্তু দেশের বাজারে দাম আরও কম। ফলে আমদানিতে আগ্রহ নেই অনেকের।’ 

৩০ টন পেঁয়াজ আমদানিতে শুল্ক পরিশোধ করতে হয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার টাকা উল্লেখ করে আহম্মেদ আলী বলেন, ‘বাংলাদেশে শুল্ক পরিশোধ করতে হবে দুই লাখ টাকা। সব মিলিয়ে খরচ মিলছে না। যদি ভারত রফতানি শুল্ক প্রত্যাহার করে তাহলে আমদানি যেমন বাড়বে, তেমনি দেশে পেঁয়াজের দামও কমবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘদিন বন্ধের পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এক ট্রাকে ৩০ মেট্রিক টন আমদানি হয়েছে। যেহেতু কাঁচাপণ্য গরমে দ্রুত পচে নষ্ট হয়ে যায়, সে কারণে কাস্টমস প্রক্রিয়া শেষে দ্রুত খালাস করে দেওয়া হবে।’

প্রসঙ্গত, দেশে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ৭ ডিসেম্বর রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। এরপর থেকে আমদানি বন্ধ ছিল। গত ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর হিলি স্থলবন্দরের ২০ আমদানিকারক ২৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পান।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী