পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৩, ২১:৪২আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ২১:৪২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামে নদীর পাড়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটেছে।

মৃত গৃহবধূর নাম দেলোয়ারা বেগম (৬০)। তিনি উপজেলার রহমতপুর গ্রামের আজহারের স্ত্রী।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে দিকে নদীতে মাছ ধরার জন্য গ্রামের কয়েকজন যুবক একটি বাড়ির ভেতর থেকে অবৈধভাবে বিদ্যুতের তার টেনে আনে। এ সময় ওই গৃহবধূ নদীর পাড় থেকে ছাগল নিয়ে আাসার পথে ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় নদীতে মাছ ধরা যুবকরা লাশ রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গ্রামের কবরস্থানে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী