চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কায় মাইকিং, প্রস্তুত ১৯ আশ্রয়কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০২৩, ২০:৫৭আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২০:৫৮

টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কায় চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। শনিবার (৫ আগস্ট) বিকাল থেকে এ মাইকিং শুরু হয়। খোলা হয়েছে ১৯টি আশ্রয় কেন্দ্র।

বিষয়টি নিশ্চিত করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রবল বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। এ কারণে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। নগরীর আকবরশাহ থানাধীন বিজয়নগরসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশের সহায়তায় তাদের সরানোর চেষ্টা চলছে।’

গত মঙ্গলবার (১ আগস্ট) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরী। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার পূর্বের চব্বিশ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৬৬ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। অপরদিকে আমবাগান আবহাওয়া অফিস ওই সময়ে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। অর্থাৎ নগরীতে আজ বৃষ্টিপাত হয়েছে ৮৬ মিলিমিটার।’

তিনি জানান, বৃষ্টিপাত ৮ আগস্ট পর্যন্ত থাকবে। এ সময় পাহাড়ধসের আশঙ্কা আছে। তবে ৯ আগস্ট থেকে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এক রাতের বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত
সুইজারল্যান্ডের পথে পথে প্রকৃতির মায়া, নীল হ্রদ আর তুষারঢাকা পাহাড়
উত্তর ইতালির দুর্গম পাহাড়ে নিরিবিলি আশ্রয়, জানালাজুড়ে উপত্যকার দৃশ্য
সর্বশেষ খবর
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
অনলাইনে ধুতুরা বিক্রি, কর্ণাটকে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত
অনলাইনে ধুতুরা বিক্রি, কর্ণাটকে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত
অফিসে হঠাৎ পরিবর্তন এলে নিজেকে সামলাবেন যেভাবে
অফিসে হঠাৎ পরিবর্তন এলে নিজেকে সামলাবেন যেভাবে
ভালোবাসার মানুষটির ওপরই কেন সবচেয়ে বেশি রাগ হয়?
ভালোবাসার মানুষটির ওপরই কেন সবচেয়ে বেশি রাগ হয়?
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’