নোয়াখালীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ, একজনের মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ১৫:২৫ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৫:২৫

নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ীতে ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক গুলির ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। বেগমগঞ্জে এক তরুণকে গুলি করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে সোনাইমুড়ীতে গুলিবিদ্ধ হয়েছেন এক রি ফেরত ব্যক্তি। দুইজনই নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নে এবং রাত ১০টার দিকে সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের জামাল উদ্দিন এবং বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের বড় নেওয়াজপুর গ্রামের ২৪ বছর বয়সী কামরুল হাসান।

জামাল উদ্দিন জানান, শনিবার রাতে বাড়ির কাছে একটি চায়ের দোকানে বসে মুঠোফোনে কথা বলছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাঁ হাঁটু ও ঊরুতে গুলি লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর কয়েক বছর আগে দেশে ফেরেন জামাল। আসন্ন নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ থেকে সম্প্রতি এলাকায় পোস্টারও লাগিয়েছেন তিনি। গুলির ঘটনার সঙ্গে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, জামালকে গুলি করার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে কামরুল হাসান জানান, তিনি চট্টগ্রামে দর্জির কাজ করেন। দুই দিন আগে ছুটিতে বাড়ি এসে শনিবার বিকেলে খালাতো ভাই রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাহাদুরপুর যাচ্ছিলেন। পথে বাংলাবাজার এলাকায় কয়েকজন তাদের গতিরোধ করে গুলি চালায়। এতে তার বুকের ডান পাশে ও ডান বাহুতে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে কামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাহু ও পেটের ওপরের অংশে গুলির আঘাত রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির জানান, ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
হেলমেট পরে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি
সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে এবং রাতে হাসপাতালে গুলি-ভাঙচুর
নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী, পেটে গুলি করে চলে গেলো দুজন
সর্বশেষ খবর
সাইবার হামলার আশঙ্কা: কমানো হলো এআই মুনশটের হ্যাকিং সক্ষমতা
সাইবার হামলার আশঙ্কা: কমানো হলো এআই মুনশটের হ্যাকিং সক্ষমতা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের
রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের
জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার তিন মামলায় হাসিনাসহ ১১৬ জন অভিযুক্ত
জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার তিন মামলায় হাসিনাসহ ১১৬ জন অভিযুক্ত
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম