সৌদি আরবের সড়কে নিহত প্রবাসীর বাড়িতে আহাজারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ১৭:০৯আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৭:১২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রুটি গ্রামের প্রবাসী জুনায়েদের বাড়িতে চলছে আহাজারি। তার মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।

জানা গেছে, এক বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন জুনায়েদ মিয়া। জুনায়েদ সে দেশের দাম্মাম শহরের আল ফাহাদ নামে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। রবিবার সৌদি আরবের সময় সকাল ১০টার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। দুর্ঘটনার একঘণ্টা পর এক প্রবাসী সহকর্মীর মাধ্যমে গ্রামের বাড়িতে খবরটি পৌঁছে। এর পর থেকে জুনায়েদের পরিবারে শুরু হয় শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন জুনায়েদের মাসহ পরিবারের সদস্যরা।

আহাজারি করতে করতে জুনায়েদের মা তাসলিমা বেগম বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে আমার ছোট ছেলে জুনায়েদ সৌদি আরবে গিয়েছিল। যাওয়ার আগে বলেছিল, “আম্মা সংসারে যে দারিদ্র্য আর থাকবে না। আপনি চিন্তা করবেন না।” ‘ কথা বলতে বলতে বারবার মূর্ছা যাচ্ছেন জুনায়েদের মা। তিনি সন্তানের মরদেহ সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি জানান।

কান্নাজড়িত কন্ঠে জুনায়েদের ছোটবোন স্বর্ণা বলেন, ‘বিদেশ ভাইকে হারাতে হবে এটি কখনও ভাবিনি! আমার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

পরিবারের তিন ভাইবোনের মধ্যে জুনায়েদ ছিলেন দ্বিতীয়। নিহতের বাবা হামিদুল ইসলাম সৌদি আরবের মক্কায় প্রবাসী হিসেবে আছেন।

/এমএএ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম