খাগড়াছড়িতে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ১৯:১৪আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৯:২৪

খাগড়াছড়িতে টানা বর্ষণে পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে বহু মানুষ।

মঙ্গলবার সরেজমিন দেখা যায়, মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার মেরুং ইউনিয়নের ১০টি গ্রামে পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার। বন্ধ রয়েছে রাঙামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ।

সদরের চেঙ্গী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। খাগড়াছড়ি পৌরসভার মুসলিমপাড়া, মেহেদীবাগ, খবংপুড়িয়াসহ কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

অন্যদিকে, টানা বৃষ্টির কারণে অনেক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, জেলার নয় উপজেলায় ১শ’ ৩৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে অনেক মানুষ এসেছে।  প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হয়েছে।

খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম জানান, রান্না করা ও শুকনো খাবার বিতরণের প্রস্তুতি চলছে। পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম