প্লাস্টিক-পলিথিন বাড়াচ্ছে জলাবদ্ধতা: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২৩, ২১:০২আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২১:০২

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নালা-খালে  অবাধে প্লাস্টিক-পলিথিন আর কর্কশিট নিক্ষেপ চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যাকে তীব্র করে তুলছে।’ বুধবার (৯ আগস্ট) চাক্তাই খালের চামড়া গুদাম ব্রিজের নিচে বাঁধে চলমান জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় মেয়র বলেন, ‘জনগণ সচেতন হওয়ায় নগরীতে আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এখন যেকোনও সময়ের চেয়ে সুশৃঙ্খলভাবে চলছে। তবে, অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান প্লাস্টিক-পলিথিন ব্যবহার করছে এবং সেগুলো যথাযথভাবে চসিকের কাছে পৌঁছাচ্ছে না। যেমন– অনেক দোকান ওয়ান টাইম কাপ এবং পলিথিনের প্যাকেজিংয়ের পণ্য বিক্রি করছে। সেই পণ্য ব্যবহারের পর দোকানে বিন না থাকায় দোকানি ও সাধারণ মানুষ সরাসরি রাস্তা বা নালায় ফেলছে। এসব প্যাকেজিং প্রোডাক্ট অপচনশীল হওয়ায় তা নালায় জমে জলাবদ্ধতা বাড়াচ্ছে।

‘এ জন্য শিগগিরই যেসব ব্যবসা প্রতিষ্ঠান ময়লার বিন না রেখে দোকানের ময়লা সরাসরি নালায় ফেলছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’

এ সময় মেয়রের কাছে কাউন্সিলর হাজী নুরুল হকের মাধ্যমে এলাকাবাসী ওয়ার্ডের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মেয়র কর্মকর্তাদের তা সমাধানে মৌখিক নির্দেশনা দেন।

/এমএএ/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ
বৃষ্টির পর গাবতলীতে হাঁটুপানি, বিপাকে ক্রেতা-বিক্রেতা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের