এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৫, ০৫:৪৩আপডেট : ১১ মে ২০২৫, ০৫:৪৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য দলের নেতাকর্মীরা শনিবার (১০ মে) দিবাগত রাত ৪টায় চলে যাওয়ার পর একই মঞ্চে আবারও অবস্থান নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের শতাধিক সদস্য। এ সময় তারা জুলাই সনদ ঘোষণা না পাওয়া পর্যন্ত শাহবাগে থাকার ঘোষণা দেন। শাহবাগের চারটি প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে দিয়েছেন তারা।

এসময় মাইকে স্লোগান দেওয়া হয়‑ জুলাইয়ের গাদ্দার হুঁশিয়ার সাবধান, যোদ্ধাদের অবমূল্যায়ন মানবো না। এসময় ফার্মগেট ও সায়েন্স ল্যাব সড়কের যানবাহন মৎস্য ভবন মোড় হয়ে হেয়ার রোড দিয়ে চলাচল করে।

এ সময় দাবি আদায় না হলে সারা দেশের আহত ও শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে বড় আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা

জুলাই গণঅভ্যুত্থানে আহত আল আমিন ইসলাম সোয়াইব মাইকে ঘোষণা দিয়ে বলেন, আহত ও শহীদ পরিবারের সাথে কথা না বলে আন্দোলন বন্ধ করা আমাদের প্রতি অমানবিক আচরণ। আমরা চিকিৎসা পাচ্ছি না। সরকার কোনও খবর নিচ্ছে না। তাই জুলাই সনদ না পাওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো। আমরা কতদিন মাঠে থাকবো রবিবার (আজ) সিদ্ধান্ত জানানো হবে।

এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা একই কথা জানান আরেক সংগঠক হাবিবুর রহমান। তিনি অভিযোগ করেন, এনসিপির নেতাদের কথায় তারা এখানে এসেছেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আমাদের সাথে কথা না বলে আন্দোলন বন্ধ করে জুলাইযোদ্ধাদের সাথে গাদ্দারি করেছেন। অথচ এই সরকার আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। সরকার আমাদের কোনও খোঁজ-খবর নিচ্ছে না।

তিনি বলেন, আজ রবিবার ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত যোদ্ধারা আন্দোলনে অংশগ্রহণ করার পর পরবর্তী কর্মসূচি জানানো হবে।

/এমকে/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের