পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৪

শেখ হাসিনা পানি ব্যবহারে আরও মিতব্যয়ী হতে নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের সাতটি উন্নয়নসহ ঢাকা ওয়াসার আওতাধীন সোনাকান্দা পানি শোধনাগার উদ্বোধনকালে তিনি নারায়ণগঞ্জে এ আহ্বান জানান।
দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাতটি প্রকল্পসহ ঢাকা ওয়াসার আওতাধীন সোনাকান্দা পানি শোধনাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ওয়াসার সোনাকান্দা পানি শোধনাগারটি শীতলক্ষ্যা থেকে সুপেয় পানি শোধন করে নারায়ণগঞ্জবাসীর জন্য সরবরাহ করবে। এই পানি শোধনে অনেক টাকা খরচ হয়। তাই আশা করবো নারায়ণগঞ্জবাসী এ ওয়াসার বিশুদ্ধ পানি ব্যবহারে মিতব্যয়ী হবে। পানির অপচয় যেন না হয় সেদিকেও খেয়াল রাখবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য সিটি করপোরেশনে মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার নগর ভবনের যে ভিত্তি প্রস্তর স্থাপন করে দিলেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের অগ্রযাত্রায় সহযোদ্ধা হতে চাই।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ১০ তলা বিশিষ্ট বহুতল নগর ভবনের নির্মাণ কাজ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফতুল্লার পঞ্চবটিতে অ্যাডভেঞ্চার ল্যান্ড, ১২ তলা মাধবী সিটি প্লাজা-১, দশতলা পদ্মা সিটি প্লাজা-১, নয় তলা পদ্মা সিটি প্লাজা-৩, মাসদাইর কবর স্থান জামে মসজিদ, নগর স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদন উদ্বোধন করেন।

নগর ভবন প্রাঙ্গণের ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের নারী এমপি অ্যাডভোকেট হোসনে আরা বাবলী প্রমুখ।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম