চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ আগস্ট ২০২৩, ১৬:৫৮আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৭:০১

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হলো। পাশাপাশি বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ২৯৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে মোজাহের মাওলা (৪০) নামে আরও একজন মারা গেছেন। তিনি নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এলাকার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ৮ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তার মৃত্যু হয়। আজকের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬৩ এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৪৬ জন রোগী।

সুজন বড়ুয়া জানান, আগস্ট মাসে এক হাজার ৫১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন। জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা দুই হাজার ৯৭৮ জন এবং জেলার অন্যান্য এলাকার এক হাজার ৩১৭ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৯৫৯, নারী এক হাজার ২১৮ এবং শিশু এক হাজার ১১৮ জন।

ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ১২ জন এবং শিশু ১৫ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সীতাকুণ্ডে। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৫৪৩ জন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম