‘রাজনৈতিক সহনশীলতা না থাকলে দেশ এগিয়ে যেতে পারে না’

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৩, ০৯:৪২আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৯:৪২

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ‘ব্যবসায়ীরা সব সময় আশা করে রাজনৈতিক সহনশীলতা। রাজনৈতিক সহনশীলতা না থাকলে কোনও দেশ এগিয়ে যেতে পারে না, অর্থনীতি এগোতে পারে না। গত ১৫ বছরে দেশে কোনও হরতাল ছিল না, অবরোধ ছিল না, কোনও রকমের জ্বালাও-পোড়াও ছিল না। ফলে শ্রমিক, রিকশাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন।’

শোকের মাস আগষ্ট উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা চাই রাজনৈতিক সহনশীলতা। সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো যাতে একটি স্বাভাবিক, সুন্দর পরিস্থিতি রেখে আগামী নির্বাচন হোক। বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের ব্যবসায়ীরা আজ অনেকেই ব্যাংকের মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার। শূন্য থেকে শুরু করে বাংলাদেশ আজ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে। দেশ স্বাধীন না হলে এগুলো সম্ভব হত না। এজন্য আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন ভুখণ্ড দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের অর্থনীতির আকার বাড়ছে, আমাদের ব্যবসা বাণিজ্যের আকার বাড়ছে। প্রচলিত-অপ্রচলিত পণ্য রফতানি বাড়ছে।’

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান এফবিসিসিআই’র নবনির্বাচিত কমিটির নেতারা। পরে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

/এসএন/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক