গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ৭ স্থানে অবরোধ, মাইকে ৭ মার্চের ভাষণ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১৩:৩০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৩০

গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার (১৮ নভেম্বর)সকালেও অব্যাহত ছিল। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। অবরোধের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নীলফাবাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পুড়িয়ে দেওয়া গাড়ির ধ্বংসাবশেষ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়েও অবরোধ চলছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ শুরু হয়। এতে অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

নীলফাবাজার মোড়ে অবস্থান নেওয়া এক অবরোধকারী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে।

এদিকে, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজাতে দেখা গেছে।

অন্যদিকে, অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

/আরএইচ/
সম্পর্কিত
হাজিরা দিয়ে বেরিয়ে গেলেন শ্রমিকরা, বিক্ষোভের পর সাভার-আশুলিয়ার ২৫ কারখানা ছুটি
গাজীপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন
টুঙ্গিপাড়া থানা থেকে এখনও উড়ছে ধোঁয়া, সড়কে গাছের গুঁড়ি-পোড়া গাড়ি
সর্বশেষ খবর
ইলেকট্রিক চিরুনিতে চুল গজানোর দাবি বিজ্ঞানীদের
ইলেকট্রিক চিরুনিতে চুল গজানোর দাবি বিজ্ঞানীদের
এমপি দিপু ভূঁইয়ার বাড়ির পাশে দুটি বাসে আগুন, গুলির শব্দে আতঙ্ক
এমপি দিপু ভূঁইয়ার বাড়ির পাশে দুটি বাসে আগুন, গুলির শব্দে আতঙ্ক
বিশ্বকাপের শিরোপা না জিতেও বছরকে ইতিবাচক দেখছেন স্কালোনি
বিশ্বকাপের শিরোপা না জিতেও বছরকে ইতিবাচক দেখছেন স্কালোনি
বিদেশ থেকে উসকানি দিয়ে লাভ হবে না: রিজভী
বিদেশ থেকে উসকানি দিয়ে লাভ হবে না: রিজভী
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক