পঞ্চগড়ে পুরোহিত হত্যা: সন্দেহভাজন মূলহোতাসহ গ্রেফতার ৩

পঞ্চগড় প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০১

দেবীগঞ্জে পুলিশের প্রেস ব্রিফিং পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত জজ্ঞেশ্বর দাসাধিকারীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন মূলহোতাসহ তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়নের কালিরডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, তিনটি ছুরি ও তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। এসময় কিলিং মিশনে ব্যবহৃত একটি বাইসাকেলও উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দেবীগঞ্জ থানা চত্বরে পুলিশ প্রশাসন আয়োজিত প্রেসব্রিফিংয়ে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির এসব তথ্য জানান। তদন্তের স্বার্থে প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারকৃতদের হাজির করা হয়নি বলেও জানান তিনি।

উদ্ধার করা পিস্তল দন্ডপাল ইউনিয়নের ২নং ওযার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় কমিউনিটি পুলিশের উপদেষ্টা মশিউর রহমান অভিযানের সঙ্গে ছিলেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূলহোতা আব্দুল হারেছ (৩২)। তিনি জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউপির কালিরডাঙ্গা গ্রামের মৃত-মোজাম্মেল হকের ছেলে। হারেজ পেশায় রিকশাভ্যান চালক। আরেকজন হচ্ছেন একই উপজেলার প্রধানাবাদ গ্রামের মৃত খায়ের মুনশির ছেলে রমজান আলী (২৫)। অন্যজনের নাম পাওয়া যায়নি।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, মঠের পুরোহিত জজ্ঞেশ্বর হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সরাসরি হত্যাকাণ্ডে জেমএমবির পাঁচ সদস্য অংশ নেয়। এদের মধ্যে সরাসরি অংশ নেওয়া তিন জনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সবাই জামায়াতুল মুজাহেদিনের (জেএমবি) সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছে।

উদ্ধার করা ধারালো অস্ত্র ডিআইজি জানান, উদ্ধারকৃত নাইন এমএম পিস্তলটিতে ইংরেজিতে জাপান বাই এবং ৭.৬৫ এমএম পিস্তলটিতে মেড ইন ইউএসএ লেখা রয়েছে। রংপুরে বিদেশি হত্যাসহ উত্তরবঙ্গে সংঘটিত ঘটনাগুলোতে একই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল।

এর আগে ঘটনার পরই আটককৃত তিন জেমএমবি সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয়। কিলিং মিশনে অংশ নেওয়া অপর দুই জনকেও শিগগিরই গ্রেফতার করা হবে বলে ডিআইজি জানান।

ডিআইজি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, দেশের উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্থ করা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এই জঙ্গী সংগঠন এমন নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, এএসপি সার্কেল মো. কফিলউদ্দিন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার সকালে দেবীগঞ্জের সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত জজ্ঞেশ্বর দাসাধিকারীকে গলা কেটে হত্যা করা হয়। একই সঙ্গে সেবায়েত গোপাল চন্দ্র দাসাধিকারী গুলি করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওই দিনই দেবীগঞ্জ নিহত যজ্ঞেশ্বরের বড় ভাই রবীন্দ্রনাথ রায় এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপ পরিদর্শক মজিবর রহমান বাদী হয়ে দুটি মামলা করেন। দুটি মামলাতেই অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়। ঘটনার পর পরই গ্রেফতারকৃত খলিলুর রহমান, বাবুল হোসেন ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ।

/এইচকে/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম