বিএনপি-পুলিশ সংঘর্ষে ৮১৪ জনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ২০:১৮আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২০:২৩

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বিএনপির ১১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকালে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ফিরোজ আহমেদ বাদী হয়ে থানায় মামলাটি করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জামপুর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম (৬২) ও বিএনপি কর্মী সুরুজ মিয়া (৫৫)। বাকি নেতাকর্মীদের নাম পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় ১১৪ জনের নাম উল্লেখ করে ৬০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপির নেতাকর্মী।

এর আগে গত শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ ছাড়া রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন বলে বিএনপি দাবি করছেন।

/এসএন/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের