‘প্রস্তুত থাকুন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে’

টাঙ্গাইল প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ২২:০৬আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২২:০৬

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি। আপনাদের প্রস্তুত থাকতে হবে। স্বাধীনতা বিরোধীরা এই মাসেই একটি বাজে খেলা খেলতে পারে। ওরা আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে আঘাত করতে পারে। আমরাও খেলবো। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে।’

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিদেশিদের উস্কানিতে বিএনপি লাফাচ্ছে। এতে কোনও লাভ নেই। আগামী একশ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।’ 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা শুধু আপনার আমার ভবিষ্যত নয়, আমার-আপনার সন্তানদেরও ভষিষ্যত। শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনা হাসলে এ দেশের মানুষ হাসে। সারাদেশে যে উন্নয়ন হয়েছে তা চোখে পড়ার মতো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই তা আজ সম্ভব হয়েছে।’

শামীম ওসমান বলেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুক্তির জন্য কাজ করছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।’

টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আতাউর রহমান খান এবং তানভীর হাসান ছোট মনিরসহ অনেকে।

/এসএন/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান