‘নভোথিয়েটার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে ভূমিকা রাখবে’

রাজশাহী প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ১৯:৩১আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৯:৩১

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘রাজশাহী একটি শিক্ষানগরী। স্থানীয় এবং বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখবে নভোথিয়েটার।’

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নগরীর চিড়িয়াখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ এসব কথা বলেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে প্রত্যেকটাই বিজ্ঞানের পথ ধরে। অর্থাৎ বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবনের ব্যাপক পরিবর্তন হয়েছে। সৌভাগ্যক্রমে বিজ্ঞান মন্ত্রণালয় থেকে ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।’

স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘এক সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ কী তা বুঝত না, সবাই ঠাট্টা করত। সেই ডিজিটাল বাংলাদেশ নিয়ে এখন আর কেউ ঠাট্টা করে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এখন বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের পথে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকার পরে বিভাগীয় শহরে এটিই প্রথম নভোথিয়েটার। শিক্ষানগরী এবং প্রকৃষ্ট জায়গা বলেই ঢাকার বাইরে রাজশাহীকে নভোথিয়েটার নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। এখানে নভোথিয়েটার অত্যন্ত প্রয়োজন। এটা আরও আগে হওয়া উচিত ছিল।’

নভোথিয়েটার শিক্ষার্থীদের কাজে আসবে জানিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষা কোনো ব্যবসার জায়গা নয়। নভোথিয়েটারের দায়িত্ব কোনো ব্যবসায়ীকে দেওয়া হবে না। নভোথিয়েটারের মূল লক্ষ্য হলো আধুনিক মানুষ তৈরি করা। নভোথিয়েটার রাজশাহীর সম্পদ। এটা রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব।’

রাজশাহীতে নভোথিয়েটার স্থাপনে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অবদান অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় জেলা প্রশাসক শামীম আহম্মেদ, নভোথিয়েটার ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এসএন/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক