হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি 
২২ আগস্ট ২০২৩, ২১:০০আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২১:০০

যশোরে একটি হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ আগস্ট) অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।

সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলো– বাগেরহাটের রামপাল উপজেলার বর্নি গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে একরামুল হক, গৌরম্ভা গ্রামের হাকিম বয়াতির ছেলে হান্নান বয়াতি, আজিম উদ্দিনের ছেলে মান্নান ওরফে ছোট, ফকিরহাট উপজেলার আটটাকা গ্রামের অজিবর রহমানের ছেলে সাবু, খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের আমান উল্লার ছেলে রনকুল ইসলাম এবং পিরোজপুর সদর উপজেলার ডুমুরতলা গ্রামের হাসমত আলীর ছেলে এনায়েত হোসেন। 

এ ছাড়া এ মামলায় অপর আসামি খুলনার বটিয়াঘাটা উপজেলার শেফালিডাঙ্গা গ্রামের মশিউর রহমান মুকুলকে খালাস দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯২ সালের ৭ অক্টোবর সকালে যশোর সদরের হৈবতপুর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় কোতয়ালি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন এসআই আসলাম খান।

মামলাটি তদন্তকালে বেরিয়ে আসে অজ্ঞাত ব্যক্তির পরিচয়। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বর্নি গ্রামের নুর উদ্দীন শেখের ছেলে আবু জাফর। আসামিরা জাফরকে ঢাকা থেকে সাতক্ষীরায় বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে আসে। পরে ঘটনাস্থলে এনে হত্যা করে লাশ ফেলে চলে যায়। মামলাটি তদন্ত করে সিআইডি পুলিশ সাত জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক আজ এ মামলার রায় প্রদান করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম