সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো জাতীয় পার্টির সাবেক এমপির

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ১৭:৪৬আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২০:২৬

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ উল্লাহ (৭৬) মারা গেছেন। বুধবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে জেলা শহরের আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোহাম্মদ উল্লাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি বাঞ্চানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার আক্কাস মিয়া হাওলাদারের ছেলে।

তার বড় ছেলে রাকিব হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।

সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. জহুরুল ইসলাম রনি বলেন, ‘হাসপাতাল আনার আগেই মোহাম্মদ উল্লাহ মারা গেছেন। তার মরদেহ লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের স্টেডিয়াম  রোডের বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। 

তার স্ত্রী ও মেয়ে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে আসবেন। শুক্রবার সকাল ১১টায় লক্ষ্মীপুর স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম