দুই এসআইয়ের বাসায় ডাকাতি

ঝালকাঠি প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ১৯:৪২আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৯:৪২

ঝালকাঠির নলছিটিতে পুলিশের দুই উপ-পরিদর্শকের (এসআই) বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য ফিলিং স্টেশনের সামনে দুজনের বাসায় এ ঘটনা ঘটে।

দুই এসআইয়ের নাম মিজানুর রহমান ও মামুন মাহমুদ। তারা সম্পর্কে দুই ভাই। তাদের পরিবার পাশাপাশি ফ্ল্যাটে থাকতো। মিজানুর ঝালকাঠির নলছিটি থানায় এবং মামুন ঢাকার সূত্রাপুর থানায় কর্মরত বলে জানা গেছে।

পুলিশ জানায়, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে এসআই মিজানুর রহমান, তার স্ত্রী ও ভাইয়ের বউ গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে যান। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগনে ছিল। গভীর রাতে ৮ থেকে ৯ জন ডাকাত দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘরের ওয়্যারড্রব, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে তারা।

এসআই মিজানুর রহমান বলেন, ‘আমি ও আমার ভাই পাশাপাশি ফ্ল্যাটে থাকি। ডাকাতরা আমাদের ছেলে-মেয়েকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। বিভিন্ন আলামত সংগ্রহ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম