জুলাইয়ের মামলায় বাতিঘরের দীপঙ্করকে জিজ্ঞাসাবাদ, ১ ঘণ্টা পর ছাড়লো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুন ২০২৫, ২০:২১আপডেট : ২৮ জুন ২০২৫, ২০:২২

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার একটি মামলায় বই বিপণিকেন্দ্র ও প্রকাশনা সংস্থা বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার এক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার বেলা ১টার দিকে তাকে বাতিঘরের জামালখান শাখা থেকে নিয়ে যায় পুলিশ।

বাতিঘরের কর্মীরা জানান, বেলা পৌনে ১টার দিকে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল আফরাদ বাতিঘরে আসেন। এ সময় তিনি দীপঙ্কর দাশকে বলেন, পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার চায়ের দাওয়াত দিয়েছেন। এরপর পুলিশের গাড়িতে করে দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান জানান, তিনি চায়ের দাওয়াত দেননি। দীপঙ্করের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা আছে। ওই মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য তাকে কোতোয়ালি থানায় নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের নিউমার্কেট এলাকায় গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার সমাবেশে হামলার অভিযোগে হওয়া একটি মামলায় আসামিদের তালিকায় দীপঙ্কর দাশের নাম রয়েছে। মামলাটিতে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে অভিযোগ আনা হয়। গত ২৩ সেপ্টেম্বর মামলাটি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম। মামলাটিতে আসামির সংখ্যা ৭৩৫। এর মধ্যে ২৩৫ নম্বরে দীপঙ্করের নাম আছে।

দীপঙ্কর দাশ বলেন, আমাকে মামলাসম্পর্কিত বিভিন্ন বিষয়ে কোতোয়ালি থানার ওসি জিজ্ঞাসাবাদ করেছেন। আমি বলেছি এ ঘটনার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। পরে আমাকে ছেড়ে দেওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘আমি মিটিংয়ে বাইরে আছি। বিষয়টি জানি না। তবে হয়তো তাকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে