বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ২৩:৩৫আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২৩:৩৫

বগুড়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ গ্রেফতার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দিপুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক এবং সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান দিপু, স্থানীয় ফেরদৌস আলম ও আলম প্রামাণিক বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর গ্রামে মীর সেমি অটো রাইস মিল অ্যান্ড কালার সার্টার মিলের গুদাম ভাড়া নেন। সেখানে তারা চালের ব্যবসা করেন। গত রবিবার রাত প্রায় ৩টার দিকে সদর থানা পুলিশ ওই গুদামে অভিযান চালায়। সেখান থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১৫৫ বস্তায় থাকা চার হাজার ৬৫০ কেজি চাল জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।

এ সময় অবৈধভাবে সরকারি চাল মজুতের অভিযোগে দিপু ও ফেরদৌসকে গ্রেফতার করা হয়। অপর মালিক আলম পালিয়ে যান। সোমবার সকালে সদর থানার এসআই নুর জাহিদ সরকার তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। অভিযোগ রয়েছে, দিপু দলীয় ক্ষমতাবলে তার ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিতরণ ও বিক্রি করা সরকারি চাল গোপনে কেনাবেচা করে আসছেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক জানান, সংগঠনের নীতি নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সদর উপজেলা আওয়ামী লীগের আওতাধীন শেখেরকোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দিপুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে সুপারিশ পাঠানো হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম