রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালক আহত

রাজশাহী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৩

রাজশাহী রাজশাহী শহরের বিলসিমলা বন্ধগেইট রেলক্রসিংয়ের কাছে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালক আল আমিন (১৭) গুরুতর আহত হয়েছেন। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। এসময় মাইক্রোবাসটিতে চালক ছাড়া আর কেউ ছিল না।
শুক্রবার সকালে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল আমিনের বাড়ি নগরীর দাশপুকুর এলাকায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বিলসিমলা বন্ধগেইট রেলক্রসিংয়ে পৌঁছালে একটি মাইক্রোবাস রেললাইনের ওপরে উঠে পড়ে। এসময় ট্রেনটি ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি প্রায় ২০০ মিটার ঠেলে নিয়ে যায়। পরে ট্রেন থামলে স্থানীয় লোকজন মাইক্রোবাসের মধ্যে আটকে থাকা চালক আল আমিনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রামেক হাসপাতালের চিকিৎসকরা।
রাজশাহী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আসলাম জানান, ওই রেল ক্রসিংটি অনুমোদিত না হওয়ায় সেখানে কোনও গেটম্যান থাকে না। অসাবধানতাবশত রেলক্রসিংয়ের ওপর উঠে পড়লে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় ট্রেনটি।
/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক