সড়ক দুর্ঘটনায় নিহত আউয়ালের পরিবার দিশেহারা

মাদারীপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৩, ০৫:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৬:০৩

‘তার আয়ের টাকা দিয়েই আমাদের সংসার চলতো। হঠাৎ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু আমাদের দিশেহারা করে দিয়েছে। এখন এতিম সন্তানদের নিয়ে কী করবো আল্লাহই জানেন।’ কথাগুলো বলছিলেন মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নরসিংদীতে নিহত সাত জনের মধ্যে একজন আবদুল আউয়ালের স্ত্রী রেবা বেগম।

ঘুরতে যাওয়ার পথে নিহত ৭ জনই গার্মেন্টকর্মী

নিহত আবদুল আউয়ালের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের কবির হাওলাদারের ছেলে। তিনি সাভারের এসবি নিটিং লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

শুক্রবার (২৫ আগস্ট)  সকালে আউয়ালের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

পরিবারের সদস্যরা জানান, সকাল ১০টা ৫ মিনিটের দিকে ফোন আসে আবদুল আউয়াল সিলেটে ঘুরতে যাওয়ার পথে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়ায় মারা গেছেন। বাবার মৃত্যুর খবর শুনে নয় বছরের মেয়ে আরিফা অজ্ঞান হয়ে পড়ে। থামানো যাচ্ছে না ছোট ছেলের কান্না।

নিহতের স্বজন রমিজ হাওলাদার বলেন, ‘আব্দুল আউয়াল সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তাদের সংসার চালানোর মতো আর কেউ রইল না।’

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,  আউয়াল হাওলাদারসহ ওই কারখানার ১১ কর্মকর্তা-কর্মচারী রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে সিলেট ভ্রমণে যাচ্ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। আহত হন ছয় জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে একজন এবং হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। গুরুতর আহত চার জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান