চুরির অভিযোগে যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন, ইউপি সদস্য আটক

কুমিল্লা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ১০:১৯আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১০:৩০

কুমিল্লার বরুড়া উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) উপজেলার ভাউকসার ইউনিয়নের চৌত্তা পুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

নির্যাতনের শিকার যুবক চৌত্তা পুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৩২)। অপরদিকে আটক ইউপি জহিরুল ইসলাম ভাউকসার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য।

ভাইরাল হওয়া ৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগে হাত পা বেঁধে এক যুবককে রশি দিয়ে উল্টো করে বাঁধা হয়েছে। তার মাথাটি রয়েছে মাটি স্পর্শ করে। নীল শার্ট ও প্যান্ট পরিহিত এক লোক তাকে লাঠি দিয়ে পেটাচ্ছে। ওই যুবক তখন বাঁচার আকুতি করছিল। চারপাশে উৎসুক মানুষের জটলা ছিল।

ভাউকসার ইউপি চেয়ারম্যান আহমেদ জামান মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই যুবক বর্তমানে সুস্থ আছে। তার বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিল। এবার জহির মেম্বারসহ জনতা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কেউ ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। তবে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি।’

ভাউকসার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘হান্নানসহ বেশ কয়েকজন যুবক প্রতিনিয়ত চুরি করে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। বেশ কয়েকবার তাকে জেলে পাঠানোর পরেও জামিনে বেরিয়ে এসে আবারও চুরি করে। গেলো কয়েকদিন অটোরিকশার ব্যাটারি পিকআপ ভ্যানের যন্ত্রাংশ চুরি করে তারা। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে এনে হাত পা বেঁধেছি। নির্যাতন করিনি।’

ওই যুবকের বড় ভাই আব্দুল কুদ্দুস বলেন, ‘জহির মেম্বার সকালে আমাকে কল দিয়ে বলেছে হান্নান  ব্যাটারি চুরি করেছে তাই রাতে তাকে আটক করেছি। আমরা যেন ঘটনাস্থলে যাই। আমি বলেছি যদি আমার ভাই অভিযুক্ত হয় আপনারা আইনের হাতে তুলে দেন। আমার ভাইকে এভাবে মারতে বলিনি।’ 

এ বিষয়ে বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় ইউপি সদস্য জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম