নীলাচলে পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ১৭:৫৫আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৭:৫৫

বান্দরবানের নীলাচল পর্যটন এলাকা থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ৩টায় নীলাচল পর্যটন স্পটের সুইন এন থ্রিল এলাকার খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত পর্যটকের নাম মারুফ হোসাইন (২৫)। তিনি গাজীপুর জেলার বাসিন্দা।

নীলাচলের নীলাম্বরী রিসোর্টের মালিক সাইদুল ইসলাম বলেন, ‘মারুফ হোসাইন শনিবার ১ নম্বর রিসোর্টটি ভাড়া নেন। পরে শর্ত অনুযায়ী আজ ১২টার পরও কক্ষ ছেড়ে না দেওয়ায় তাকে খোঁজাখুঁ‌জি করা হয়। রিসোর্ট এলাকার চারিদিকে খোঁজাখুঁজি করলে সুইন এন থ্রিলের পাশের খাদে তার মরদেহ দেখতে পাওয়া যায়। প‌রে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।’

বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০০ ফুট গভীর খাদ থেকে মরদেহ উদ্ধার করেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার  হোসাইন মো. রায়হান কাজেমী জানান, মরদেহের মুখে ফেনা ও বিষের গন্ধ পাওয়ায় এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া রিসোর্টে তার কক্ষে আত্মহত্যার একটি চিরকুট পাওয়া গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম