মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা

সাভার প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ২১:৩৫আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২১:৩৫

ঢাকার সাভারে ডিজে পার্টির অনুষ্ঠানে মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে কয়েক দফার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আড়াপাড়া এলাকায় আকাশ মৃধা (২৪) নামে এক  যুবককে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত আকাশ মৃধা কুষ্টিয়ার কুমারখালীর আব্দুল হালিম মৃধার ছেলে। তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় পরিবারের সঙ্গে থেকে বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে আড়াপাড়া এলাকার স্থানীয় কয়েকজন যুবক পপি নামে এক নারীর বাসায় ডিজে পার্টির আয়োজন করে। অনুষ্ঠানে প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলের একটি মোবাইল চুরি হয়ে যায়। পরে মোবাইল চুরির অভিযোগ এনে অনুষ্ঠানে আসা নয়ন ও প্রান্ত নামের দুই যুবককে মারধর করে জাহাঙ্গীর। এ সময় এই ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে আসা নয়ন ও প্রান্তর বন্ধুরাও ক্ষিপ্ত হয়। পরে সেখানে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সবাই সটকে পড়ে।

এদিকে, এই ঘটনার জেরে মঙ্গলবার সকালে জাহাঙ্গীর গ্রুপ এবং মারধরের শিকার ওই দুই যুবকের গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়। পরে বিকালের দিকে জাহাঙ্গীর ও তার শ্যালক প্রতিপক্ষ গ্রুপের এক যুবককে মারধর শুরু করলে আকাশ প্রতিবাধ করে। পরে জাহাঙ্গীরের লোকজন আকাশকে কুপিয়ে হত্যার পর সেখান থেকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপকচন্দ্র সাহা বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের পর প্রতিপক্ষ ওই যুবককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের