মাদ্রাসাছাত্রের সন্ধানে নালায় তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২৩, ২২:৪৫আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২২:৪৫

চট্টগ্রামে এবার দশ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নালায় পড়ে নিখোঁজ হওয়ার দাবি উঠেছে। ওই ছাত্রের নাম মো. আলিফ। সে বাকলিয়া থানাধীন ছৈয়দ শাহ সড়কে অবস্থিত আজিজিয়া মাদ্রাসায় পড়তো।

বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওই ছাত্রের সন্ধানে মাদ্রাসা সংলগ্ন নালায় তল্লাশি অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি করপোরেশনের টিম। তবে রাত ১০টা পর্যন্ত নিখোঁজ ওই ছাত্রের সন্ধান মেলেনি।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে আজিজিয়া মাদ্রাসা থেকে আলিফ নামে এক ছাত্র নিখোঁজ হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্বজনদের ধারণা, ওই ছাত্র ছাদ থেকে ভবনের পেছনে থাকা পাইপ বেয়ে পালানোর চেষ্টা করার সময় নালায় পড়ে নিখোঁজ হয়েছে। সেখানে রয়েছে প্রায় ২০ ফুট প্রশস্ত একটি নালা। এ ধারণার ওপর ভিত্তি করে সন্ধ্যা থেকে তল্লাশি চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ওই ছাত্র সিঁড়ি বেয়ে মাদ্রাসার ছাদে উঠেছে। যা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে ছাদ থেকে তার নামার দৃশ্য ওই ফুটেজে ধরা পড়েনি। এ কারণে তাদের ধারণা, ছেলেটি পাইপ বেয়ে পালাতে গিয়ে নালায় পড়ে গেছে।’

উল্লেখ্য, রবিবার (২৭ আগস্ট) নগরীর হালিশহরের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর উদ্ধার হয় দেড় বছর বয়সী শিশু আয়াসিন আরাফাতের নিথর দেহ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম