২০১৯ সালের একদিন আগেও নির্বাচন নয়: স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০১


দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী সেই নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে এবং খালেদা জিয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাছাড়া বিএনপি’র আন্দোলনে যাওয়ার ক্ষমতা নেই। বিএনপি সুবিধাবাদী ও খিচুড়িমার্কা দল। সব ধরনের মানুষ বিএনপিতে আছে। যার ফলে তাদের আন্দোলন কখনোই বেগবান হবে না।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর অরবিন্দু শিশু হাসপাতালের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অরবিন্দু শিশু হাসপাতাল কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান ও সফিকুল হক ছুটু। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যেতো। ওই সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন না হলে দেশে সামরিক শাসন কায়েম হতো। দেশ এগুতে হলে একটি সরকারকে বারবার নির্বাচিত করতে হবে। সরকারের একটি মেয়াদে দেশের উন্নয়ন সম্ভব নয়।’

তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে অভুতপূর্ব সাফল্য হয়েছে। দেশে বড় বড় হাসপাতালসহ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এক মাসে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা দিচ্ছে। দেশে মা ও শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমেছে। এই সরকারের আমলে অন্ধকার বাংলাদেশ আলোকিত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। কলকারখানা, কৃষি জমিসহ সবখানেই বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ড. ইউনূসের সুপারিশে ও শেখ হাসিনার নির্দেশে গ্রামীণফোনসহ ৩টি কোম্পানির লাইসেন্স দেওয়া হয়েছে। যার ফলে এখন মানুষের যোগাযোগ সুবিধা হয়েছে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী দিনাজপুর মেডিক্যাল কলেজের ২৫ বছর পূর্তির রজত জয়ন্তীতে অংশগ্রহণ করেন। সেখানে উদযাপন কমিটির সভাপতি ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
/জেবি/এএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম