ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ৭ চিকিৎসককে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৩

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা না দিয়ে এবং কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি না নিয়েই প্রমোদ ভ্রমণে যাওয়া সেই সাত চিকিৎসককে শোকজ করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক। শনিবার দুপুরে তাদের প্রত্যেককে আলাদাভাবে চিঠির মাধ্যমে আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকালে এই হাসপাতালের গাইনি বিভাগের সাত চিকিৎসক কর্তৃপক্ষের কাছ থেকে কোনও ধরনের অনুমতি না নিয়ে বান্দরবানে পিকনিকে যান। তারা হলেন– হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফায়েজুর রহমান, গাইনি চিকিৎসক ডা. শরিফ মাসুমা ইসমত, ডা. মারিয়া পারভিন, ডা. আইনরিন হক, ডা. কামরুনাহার বেগম, ডা. ফাহমিদা ও ডা. খোকন দেবনাথ। ওইদিন হাসপাতালে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দুর্ভোগে পড়েন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক জানান, বৃহস্পতিবার হাসপাতালে অনুপস্থিত থাকার কারণ জানতে সাত চিকিৎসককে শনিবার দুপুরে আলাদাভাবে চিঠির মাধ্যমে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২৫০ শয্যা বিশিষ্ট এই জেনারেল হাসপাতালটি জেলার নয়টি উপজেলার অন্যতম প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র।

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান