লক্ষ্মীপুরের তিন হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার, (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।

জরিমানা করা হাসপাতালগুলো হলো– আল ফারুক হসপিটাল, হলি হোপ হসপিটাল এবং আধুনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এগুলোর মধ্যে আল ফারুক হসপিটালকে ৫০ হাজার, হলি হোপ হসপিটালকে এক লাখ এবং রামগঞ্জ আধুনিক হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনিরা খাতুন বলেন, ‘এই হাসপাতালগুলোর কোনোটির লাইসেন্স হালনাগাদ নেই, কোনোটির লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে, আবার কোনোটিতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। এসব কারণে ভোক্তা অধিকার আইনে তিনটি হাসপাতালকে জরিমানা করে সতর্ক করা হয়েছে।’

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ফয়সাল আমিন, নোয়াখালী র‌্যাব ১১ সিপিসি ৩-এর এএসপি গোলাম মোর্শেদসহ ১৫-১৬ জনের একটি টিম এই অভিযানে অংশ নেন।

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের