প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের বাবা আটক

রাজশাহী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০০

আটক রাজশাহীর বাঘা উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবকের বাবাকে আটক করেছে পুলিশ। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) ধীরেন্দ্র নাথ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
ধর্ষণের দায়ে অভিযুক্ত যুবক সম্রাট আলী (১৮) পলাতক রয়েছেন।
শুক্রবার সকালে বাঘা উপজেলার খয়েরহাট পশ্চিমপাড়া এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালানো হয়। পরে রাত নয়টার দিকে স্থানীয় বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামানের নেতৃত্বে একটি সালিশ বৈঠক বসে। এতে স্থানীয় নজরুল ইসলাম, সৌরভ হোসেন আব্দুল গফুরসহ ২০০ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
সালিশে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে মাটিতে ১০ বার থুথু ফেলে আবার খাওয়ানো হয়। এছাড়াও তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাতে ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা করেন।

ওসি বলেন, ধর্ষকের বাবার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তাকে থানায় আটক রেখে আমরা ধর্ষককে গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান