রাবিতে একুশের বইমেলায় শিক্ষার্থীদের ভিড়

রাজশাহী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৩

বসন্তের রোদেলা দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেডিয়াম মার্কেটের দক্ষিণ-পশ্চিম কোনে ভিড় করে দাঁড়িয়ে আছেন জনা পঞ্চাশেক তরুণ-তরুণী। ভাষার মাস উপলক্ষে আয়োজিত একুশের বইমেলার স্টলকে ঘিরে দাঁড়িয়ে আছেন তারা। মেলা থেকে নিজ গন্তব্যে ফেরার পথে প্রিয় লেখকের বই কিনে নিয়ে যাচ্ছেন।

রাজশাহী বইমেলা-১

এমনই একজন হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাইসা জান্নাত। তিনি বলেন,‘এ ধরনের আয়োজন ক্যাম্পাসে প্রাণের সঞ্চার করে। মেলায় এসে স্টলগুলো ঘুরে দেখলাম। অনেক ভালো লাগছে।’

মেলায় এসে সময় টিভির বার্তা প্রধান তুষার আবদুল্লাহর সাংবাদিকতা বিষয়ক ‘এনার্জি রিপোর্টিং’ বইটা কিনেছেন তিনি। শুধু সাংবাদিকতার বই নয়, এ মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক, আত্মজীবনীমূলক ছাড়াও শিশুকিশোরদের জন্য বিভিন্ন ধরনের বই ঠাঁই পেয়েছে। এরমধ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব, রাইফেল-রোটি-আওরাত, গণহত্যা’ ৭১, একাত্তরের বাংলাদেশ, চেতনায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্মৃতি ও গান, মুক্তিযুদ্ধের কিশোর সমগ্র, দীপু নাম্বার টু, সক্রেটিসের জীবনী, হিটলারের আত্মজীবনী, নীলখাঁচার পাখি, সহজ ভাষার বাংলাদেশের সংবিধান, তোমাকে পাঠ করিব, ভূত কী অদ্ভূত, টিভি রিপোর্টিং, তোমরা সুন্দর হও, যৌথ জমিন, চল বড় হই, এনার্জি রিপোর্টিং বইগুলো দর্শনার্থীদের বেশি আকর্ষণ করছে। শিক্ষার্থীরা তাদের নিয়মিত ব্যস্ততার মধ্য দিয়েও বই মেলায় ভিড় করছে। তাদের আগমনে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামসংলগ্ন এলাকায় পাঠক ফোরামের বই মেলা প্রাণবন্ত হয়ে উঠেছে।  

সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ফারজানা ইসলাম এ্যানি বলেন, ঢাকায় বইমেলা যাওয়ার সুযোগ হয় না। তবে ক্যাম্পাসের মধ্যে হওয়ায় ক্লাসের ফাঁকে বই মেলায় আসতে পেরেছি। পছন্দের লেখকদের বই সময় নিয়ে কিনতে পারছি।

ইতিহাসের বিভাগের তৃতীয় বর্ষের রাসিব নাহিদ বলেন, আমি প্রতিবারই ঢাকার বই মেলায় যাই কিন্তু পরীক্ষা থাকায় এবার ঢাকায় যাওয়া হয়নি। তাই আমাদের ক্যাম্পাসে ছোট পরিসরে বই মেলা হওয়ায় কিছুটা হলেও নতুন বই দেখার এবং কেনার সুযোগ হয়েছে।

রাজশাহী বইমেলা-২বইমেলার সমন্বয়ক ও পাঠক ফোরামের সাবেক সভাপতি আশিকুর রহমান তন্ময় বলেন, ভাষার মাসে সারাদেশে বইমেলার আয়োজন করা হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন সেভাবে হয়নি। তাই এ বছর ছোট পরিসরে হলেও বইমেলার আয়োজন করেছি। মেলায় তরুণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে আমরা খুশি।’
শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ বইমেলায় অংশ নিয়েছে ১১টি স্টল। এর মধ্যে রয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র, বই বিতান, বুকস ভ্যালি, স্বপ্ন চড়ুই পত্রিকা, শিক্ষক-কর্মকর্তা লেখক স্টল উল্লেখযোগ্য। এর মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র শুধু প্রদর্শনীর উদ্দেশ্যে স্টল দিয়েছে। সময় টিভির বার্তা প্রধান তুষার আব্দুল্লাহর লেখা বইয়েরও একটি স্টল রয়েছে। মেলা চলবে আজ রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।
শুক্রবার বিকেল ৪টায় এই মেলা উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। মেলা পরির্দশন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘বই শিক্ষার প্রধান বাহন। বই ছাড়া শিক্ষার কথা কল্পনাই করা যায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম বই মেলার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই যুগান্তকারী পদক্ষেপ।’

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম