কর্মপরিষদ সদস্যসহ জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ১৬:০০আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৬:০০

কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) সকালে সদর ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে সদরের যতিনেরহাট এলাকা থেকে মিছিল শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার রয়েছেন। তাদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।

জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতাকর্মী,  আলেম- ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে রবিবার সকালে কুড়িগ্রাম জেলা সদরের যতিনেরহাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জামায়াত। কিন্তু মিছিল শুরুর প্রাক্কালে দলটির অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।  এর মধ্যে সদর থানা পুলিশ ৯ জনকে এবং উলিপুর থানা পুলিশ ১০ নেতাকর্মীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয় পুলিশ।

এদিকে, নেতাকর্মীদের গ্রেফতারে জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের সময় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের গ্রেফতার আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।’ বিবৃতিতে অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ।

সদর ও উলিপুর থানার ওসি জানান, গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

/এমএএ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম